Description
মহিষের গোস্তের দাম আমাদের দেশে তুলনামূলকভাবে গরুর গোস্তের চেয়ে কম হওয়ায় ভোক্তাদের অনেকের মধ্যে মহিষের গোস্ত সম্পর্কে এক ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। যদিও গরুর চেয়ে মহিষের গোস্ত ও দুধের পুষ্টিগুণ অনেক বেশি। হয়তো এ কারণে চট্টগ্রামের কিছু কিছু এলাকায় মহিষের গোস্ত বেশ জনপ্রিয়।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগসহ (ইউএসডিএ) আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার গবেষণায় দেখা গেছে, গুণগত মানের দিক দিয়ে গরুর দুধ ও মাংসের তুলনায় মহিষের দুধ ও মাংস বেশি স্বাস্থ্যসম্মত। মহিষের গোস্তে কোলেস্টেরলের পরিমাণ মুরগির চেয়েও কম। এ কারণে বিশ্বের বিভিন্ন দেশে এখন মহিষের গোস্তের চাহিদা বাড়ছে। উভয় গোস্তের স্বাদ প্রায় একই রকম হলেও, মহিষের গোস্তের প্রোটিন তুলনামূলক অনেক বেশি। গরুর গোস্তে চর্বির পরিমাণ ১৫ থেকে ২০ শতাংশ হলেও, মহিষের গোস্তে তা মাত্র ২ শতাংশ। অন্যদিকে গরুর তুলনায় মহিষের গোস্ত কম লাল হলেও মহিষের গোস্তে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে।
এটা ভোক্তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া গেলে মহিষের গোস্তকে গরুর গোস্ত বলে বিক্রির প্রবণতা কমবে এবং মহিষের গোস্তের চাহিদা দিন দিন বাড়বে।
১. আমাদের গোস্তের মান কেমন?
➡আমরা আমদানীকৃত মহিষের গোস্ত আসে “আলানা গ্রুপ” থেকে যারা রপ্তানিতে পুরো পৃথিবীতে ১ম অবস্থানে আছে এবং পৃথিবীর প্রায় ৬৮ টা দেশে তারা রপ্তানী করে থাকে এবং প্রতি বছর তাদের টার্ন ওভার ৩.২বিলিয়ন ডলার(গুগল করুন), আলানা ১০০% কম্প্লায়েন্স মেনে চলে) – ভিডিও সংযুক্ত এবং ভারত ও বাংলাদেশের হেলথ সার্টিফিকেট সংযুক্ত।
২. মহিষের মাংসের মূল ক্রেতা কারা?
➡মূলত পাঁচ তারকা হোটেল (ওয়েস্টিন), দূতাবাস, এয়ারলাইন্স এবং সরকারী দপ্তর এবং ঢাকার ৯০% হোটেল ও কসাই। কসাইরা আমাদের থেকে কম দামে নিয়ে বেশি দামে বিক্রি করে। তাই এই পোস্টটি করার কারণ হল যাতে মানুষ আমাদের থেকে নিয়ে কম দামে গোস্ত খেতে পারে। যাদের আরও সন্দেহ আছে তারা তাদের মিডিলইস্ট(সৌদি, দুবাই),বিদেশে থাকা লোকজনকে প্রশ্ন করুন তারা কী গোস্ত কিনেন। তাহলে জবাবটা পেতে পারেন।
৩. ইন্ডিয়া থেকে কেন?
➡মাংস রপ্তানী হয় মূলত ২টি দেশ— ব্রাজিল ও ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে আমদানী করলে আমাদের লীড টাইম কম প্রয়োজন হয়।
৪. এটা হালাল কিনা?
➡আমাদের পণ্য ১০০% হালাল এবং সার্টিফাইড।
৫. আমিতো জীবনেও মহিষের মাংস খাইনি, এটার টেস্ট কেমন হবে?
➡আপনি জীবনে বহুবার না জেনেই বিভিন্ন বিরিয়ানির দোকান, হোটেল বা রেস্তোরাঁয় মহিষের গোস্ত খেয়েছেন। গরুর চেয়ে মহিষের গোস্তের আঁশটা অপেক্ষাকৃত মোটা এবং গোস্ত খুবই সুস্বাদু। একবার জেনে এবং স্বেচ্ছায় মহিষের গোস্ত খান; আপনার সকল ভুল ধারণাটা পাল্টে যাবে।
আইটেমসমূহঃ বৈশ্বিক নিয়ম অনুসারে আমরা মহিষের প্রতি পার্ট আলাদা করে আমদানী করি। প্রায় ১৫ টা আইটেম বর্তমানে আমাদের কাছে আছে যেগুলোর দাম এবং সর্বনিম্ন ক্রয়ের ওজন নিম্নে দেয়া হলঃ
সিনার মাংস(৪৫০টাকা/প্রতি কেজি—-৩কেজি)
আমাদের এ্যাসোসিয়েশনের সাথে সরকারে কথা হচ্ছে যদি আমরা অনুমতি পাই তবে “Butcher Shop” হবে প্রতি এলাকায় এবং আমরা মানুষকে কম দামে গোস্ত খাওয়াতে পারব।





Reviews
There are no reviews yet.