Description
প্রিয় মানুষগুলোর সাথে হাঁটতে হাঁটতে বাদাম খাননি, এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। সাধারণত বাদাম আমরা স্ন্যাকস হিসেবে খেয়ে থাকি। সব ধরনের বাদামই স্বাস্থ্যের জন্য ভালো। উচ্চমাত্রায় আমিষ ও আঁশ রয়েছে বাদামে। স্নেহজাতীয় পদার্থও রয়েছে পর্যাপ্ত পরিমাণে। আর এই স্নেহজাতীয় উপাদানের বেশির ভাগই প্রয়োজনীয় ও উপকারী ফ্যাটি অ্যাসিড।
খারাপ ধরনের স্নেহপদার্থ থাকে খুবই কম। কিছু খনিজ পদার্থও থাকে বাদামে, বিশেষত ভিটামিন ই আর ম্যাগনেশিয়াম। ভিটামিন ই ত্বক ও চুলের জন্য ভালো। যাঁদের চুল পড়ে যাচ্ছে কিংবা রুক্ষ হয়ে যাচ্ছে, তাঁরা বাদাম খেতে পারেন।
ত্বকে বয়সের ছাপ কমিয়ে আনতেও সাহায্য করবে বাদাম। রোগ প্রতিরোধে ম্যাগনেশিয়ামের ভূমিকা আছে। আর স্বাস্থ্য ফিট রেখে ওজন নিয়ন্ত্রণে আনতে বাদামের তো তুলনাই হয়না। বাদামের এরকম গুনাগুন বলে শেষ করা যাবেনা।
পৃথিবীতে হরেক রকমের বাদাম উৎপাদিত হয় যার মাত্র কয়েকটি জন্মে আমাদের দেশে। তবে আশার কথা হলো আমদানির মাধ্যমে আজ প্রায় সব প্রকারের বাদামই বাজারে সহজলভ্য।
আর ইফোর্ট বিডি তাদের প্রিয় ভোক্তাদের কথা মাথায় রেখে আপনাদের হাতের নাগালে নিয়ে এসেছে বাছাইকৃত সেরা মানের বাদাম।
উপাদান…
কাঠ বাদাম,কাজু বাদাম, কাঁচা কাজু বাদাম, ভাজা পেস্তা, আখরোট, আলু বোখারা, কালো কিসমিস, সবুজ কিসমিস, খুরমা খেজুর, পামকিন সিট





Reviews
There are no reviews yet.